ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের দরপত্র ছাড়াই ভ্যাকসিন কিনবে সরকার

ads

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে কোভিড-১৯ এর ভ্যাকসিন কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।সাধারণত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। কিন্তু তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আইনমন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ভ্যাকসিন কিনতে হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। সেই প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কত টাকা দিয়ে এই টিকা বা ভ্যাকসিন কেনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আবু সালেহ বলেন, ‘টাকা পয়সার বিষয়টি ক্রয় সংক্রান্ত প্রস্তাবে এলে আলোচিত হবে।’


দরপত্র ছাড়া কেন ভ্যাকসিন কেনা হচ্ছে জানতে চাইল অতিরিক্ত সচিব বলেন, ‘একই সময়ে টিকা নিতে হবে। পিপিআর (সরকারি ক্রয় বিধি) অনুযায়ী এক বছরে এককালীন ৫ কোটি টাকার বেশি ক্রয় করতে গেলে বিষয়টি এ কমিটিতে আসে। এককালীন সরবরাহ নিতে হবে বলে ভ্যালুয়েশন বেশি। পিপিআর, ২০০৮ এর ৭৬ (২) বিধি অনুসরণ করে প্রস্তাবটি এ কমিটির বিবেচনার জন্য এসেছিল।’


আরো কয়েকটি ক্রয় প্রস্তাবের অনুমোদন

চলতি ২০২০-২১ অর্থবছরে কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে ৭ম লটে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।


সৌদিআরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ লাখ টন ডিএপি সার আমদানির জন্য ক্রয় প্রস্তাবের অনুমোদন।‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলি টানেল সংযোগ সড়ককে ৪ লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-১ কাজের ক্রয় প্রস্তাব।


‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য কুমিল্লায় ১৭ তলা ভবন নির্মাণ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব।স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্য ৫টি লটে ৫ কোটি ৪৫ লাখ সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) সংগ্রহের ক্রয় প্রস্তাব।


নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেল) জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং” শীর্ষক প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাব।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন” শীর্ষক প্রকল্পের জন্য ৩টি নতুন সাব স্টেশন স্থাপন, ৬টি সাব স্টেশনের মানোন্নয়ন ও ৩টি বে সম্প্রসারণ কাজের ক্রয় প্রস্তাব।


বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সনের সর্বশেষ সংশোধনীসহ)-এর আওতায় বাস্তবায়নাধীন “ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন” শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ এর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সার্ভিস ক্রয় প্রস্তাবের অনুমোদন।


একই প্রকল্পের কুতুবদিয়া ও মাতারবাড়ি এ্যাপ্রোচ চ্যানেল অংশে ডীপ পোস্ট-ট্রেঞ্চিং পদ্ধতিতে পাইপলাইন স্থাপনের ক্রয় প্রস্তাব এবং ডিসেম্বর অতিরিক্ত মোগ্যাস (অকটেন ৯৫ আরওএন) আমদানির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে আজকের বৈঠকে।

ads
ads
ads

Our Facebook Page